দিনের পর দিন বেড়েয় চলেছে শীতের প্রকোপ। আর এই শীতের হাত থেকে দুস্থ মানুষদের বাঁচাতে ও সাহায্য করতে অনেকেই হাত বারিয়ে দিয়েছে রাস্তা ঘাটে ও খোলা আকাশের নিচে থাকা এবং গ্রামের দুস্থা মানুষদের দিকে। আজ এমনি এক উদ্যোগ নিয়ে শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভার বিজেপি নেতা রুপক রায় সহ তার সহকারীরা। দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্য তারা আজ ২০০ টি কম্বল বিতরন করে। এদিন এই কর্মসূচীতে নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ বিধান সভার বিজেপি নেতা রুপক রায়। কালিয়াগঞ্জ শান্তি কলোনি অবস্থিত পার্টির অফিসের প্রাঙ্গন থেকে এদিন এই কর্মসূচীটি সম্পন্ন করা হয়। এই কর্মসূচীতে এদিন উপস্থিত ছিলেন, প্রভাত দেব শর্মা, বিকাশ দেবশর্মা, উত্তম রায়, অনুপ রায়, বিপ্লব রায়, জয়ন্ত রায় সহ অন্যান্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bCCgM_23YRs
মালদা